মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

২৫ মার্চের পর নগরীতে পলিথিন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

রিয়াজউদ্দিন বাজারে পলিথিন বন্ধ করার প্রচারণায় মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, পলিথিন বা প্লাষ্টিক ব্যবহারের কুফল/ক্ষতিকর বিষয় সম্পর্কে নগরবাসীকে বারবার সচেতন করা হলেও বিষয়টি অনেকে আমলে নিচ্ছে না।

পলিথিন ব্যবহারের ব্যাপারে চসিক কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার পর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।

তাই আগামী ২৫মার্চের আগে পলিথিন যাদের আছে তা সরিয়ে নিয়ে বিকল্প চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে শেষ সময়সীমা বেঁধে দেয়া হলো। ২৫মার্চের পর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আজ সোমবার ১৪ মার্চ সকালে রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধ করার উপর এক প্রচারণা অনুষ্ঠানে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগসহ রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

মেয়র আরো বলেন, পলিথিন পচেঁ না বলে মাটির উর্বরতা শক্তি কমে যায় ও উপকারী ব্যাকটেরিয়া বিস্তারে বাধা তৈরী করে। নষ্ট হচ্ছে পানির প্রাকৃতিক গুণ। ক্ষতিকর ব্যাকটেরিয়া মরছেনা বলে কৃষি জমিতে উৎপাদন কমে আসছে।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, পাশের দেশ ভারতে মানুষকে সচেতন করা এবং কঠোর নির্দেশনার মাধ্যমে ৯০ভাগ মানুষ চটের ব্যাগ ব্যবহার করছে। তাই আমাদের সচেতন হয়ে অভ্যাস পরিবর্তন করে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

এতে স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধিত হবে ফলে চট্টগ্রাম হবে পলিথিনমুক্ত পরিবেশ বান্ধব নগরী। তিনি বলেন, শুধুমাত্র বন্দর নগরী চট্টগ্রামে এক কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়।

এগুলো দ্বারা ড্রেন, নালা-নর্দমা, খাল, ডোবা ইত্যাদি ভরাট হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা সবাই পলিথিনকে না বলি। সরকার ইতোমধ্যে পলিথিনের কারখানা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।

এর পাশাপাশি যদি রিয়াজউদ্দিন বাজার সহ সকল পাইকারী বাজারে পলিথিন বিক্রি বন্ধ হয় তাহলে নগরী একটি আধুনিক পরিবেশ বান্ধব নগরীতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...