রবিবার, ২৩ আগস্ট ২০২৬

নগরীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৬টি বেকারীকে ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, অলংকার, হালিশহর গোসাইডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ৬টি বেকারীতে অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ১২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এর নেতৃত্বে ভেজাল বিরোধী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য আইন ২০১৩ আইনে প্রথমে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার তৃপ্তি বেকারীতে অভিযান চালানো হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে পাহাড়তলীতে সুপার বাঘাবাড়ী ঘি এর কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ঘি তৈরির অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে অলংকার এলাকায় আম্মান ফুডে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রির দায়ে ৩ লাখ টাকা জারিমানা করা হয়।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হালিশহর লাক্সারী বেকারীতে অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ের এই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর গোসাইল ডাঙ্গা এলাকায় মা ষ্টার বেকারীতে অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ের এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বশেষ আগ্রাবাদ যুগী চাঁদ মসজিদ লেইনে বিউটিফুল বেকারীতে অভিযান চালিয়ে ভেজাল ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ের এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে সার্বিক সহযোগীতা প্রদান করেন চট্টগ্রাম মহানগরীর নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরীসহ চট্টগ্রাম মহানগরী এলাকার নিরাপদ খাদ্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

অভিযানকালে র‌্যাব চট্টগ্রামের একটি টিম সার্বক্ষনিক উপস্থিত থেকে ভেজাল বিরোধী এই অভিযানের কার্যক্রমকে সার্বিক সহযোগিতা করেন বলে জানান চট্টগ্রাম মহানগরীর নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ।

তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...