রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারা প্রান্তে ঘন কুয়াশায় টানেলের সড়ক বিভাজনে মাইক্রোবাস, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অ্যাপ্রোচ সড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা বক্সে ধাক্কা দিলে এক নেভি সদস্যসহ মাইক্রোবাসে থাকা ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার টানেলের আনোয়ারা প্রান্তের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রনিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বলেন, দুই যুবককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছিলো স্থানীয় লোকজন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি তদন্ত মহিউদ্দিন আহমেদ বলেন, ‘টানেলের আনোয়ার প্রান্তে তিন রাস্তার মুখে প্রবেশ পথে সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের সঙ্গে লেগে উল্টে যায়। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্য রনি এবং মাইক্রোবাসের ৬ জন আহত হন। এদের মধ্যে রনি ও মাইক্রো চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নৌবাহিনী ও সদস্যকে সিএমএইচ একং বাকিদের চমেকে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতটুক জেনেছি মাইক্রোবাসটি কক্সবাজার থেকে এসে টানেলের দিকে যাচ্ছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...