রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নিউজে সংবাদ প্রকাশের পর মাটিখেকোদের বিরুদ্ধে ইউএনওর অভিযান

ফসলি জমির টপসয়েল কাঁটায় তিন লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম নিউজ অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশের পর আনোয়ারা উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে অবৈধ ‘টপ সয়েল’ উত্তোলন চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১৩ জানুয়ারি) মধ্য রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন উপজেলার রায়পুর, দক্ষিণ সরেঙ্গা ও বটতলী ইউনিয়নের তুলাতলি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ।

আরো পড়ুন : আনোয়ারায় চলছে মাটি কাটার মহোৎসব

এসময় কৃষি জমির টপ সয়েল কাটায় ২টি এস্কেভেটার ও ৮টি ট্রাক জব্দ করা হয়। পরে টপ সয়েল কাটার সাথে জড়িত থাকার অপরাধে দুই ইট ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, জনপ্রিয় নিউজ পোর্টাল চট্টগ্রাম নিউজ ডটকমে গত ১৩ জানুয়ারি “আনোয়ারায় চলছে মাটি কাটার মহোৎসব” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বক্তব্য ছিলো, দ্রুত অবৈধ ‘টপ সয়েল’ উত্তোলন চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এরই ধারাবাহিকতায় রাতের এই অভিযান।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটি কাটা অবস্থায় ২টি এস্কেভেটার ও আটটি ট্রাক জব্দ করা হয়। জানতে পারি শামসুল আলম এবং হারুনুর রশীদ নামে দুই ব্রিক ফিল্ডের মালিক এই কৃষি জমির টফসয়েল কাটছেন। পরে তাদেরকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...