শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাকলিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি: আটক ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি করার দায়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সক্রিয় সদস্যকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র‌্যাব-৭।

আজ রোববার (২২ আগস্ট ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটককৃতরা হলেন- মো. ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১) ও মো. উদয়ন মজুমদার (৩৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বাকলিয়া এলাকায় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটককৃতরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ বাকলিয়া এলাকাসহ আশেপাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোরপূর্বক গতিরোধ করে ও ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

আটককৃতদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা এবং ৩টি চাকু জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...