বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হঠাৎ উত্তপ্ত আনোয়ারা, যুবদলের হামলায় ওসি আহত

মো: রিয়াদ হোসেন, আনোয়ারা

আনোয়ারা উপজেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের হামলায় গুরুতর আহত হয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ (৪৯)।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তায় বেরিকেট দিয়ে অবরোধ কর্মসূচী পালন করেন। এসময় সিএনজিসহ বেশ কিছু গাড়ী ভাংচুর করা হয়।

এদিকে গাড়ী ভাংচুরের খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।

এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশ নিজেদের আত্মরক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার ডান চোখ আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চোখের বিশেষজ্ঞ এর কাছে পাঠাবো।

আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টারে এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাটি ও ইট পাটকেল দিয়ে হামলা চালায়।

এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ আহত হয়েছেন। আত্মরক্ষার পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...