বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মুমূর্ষু অবস্থায় হরিণ উদ্ধার

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে উপজেলার উপকূলীয় বন বিভাগ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উদ্ধার হাওয়া হরিণটিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে চিকিৎসা করানো হচ্ছে।

বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, বঙ্গবন্ধু শিল্পজোনের বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর আমাদের কাছে খবর পাঠান সেখানে একটি জলাশয়ের পাশে একটি হরিন আহত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে আমাদের বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করতে যায়। মঙ্গলবার বিকেলের মধ্যে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। অন্তত এক সপ্তাহ হরিণটিকে বন কার্যালয়ে রেখে পুরোপুরি সুস্থ হলে কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী অবমুক্ত করা হবে। তিনি আরো জানান, মায়া হরিণটির বয়স আনুমানিক ২ বছর হতে পারে।

হরিণটির বর্তমান শারিরীক অবস্থার বিষয়ে উপজেলা উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মীর ওবায়েদ উল্লাহ বলেন, কয়েকটি স্থানে ক্ষত বেশ বড়। আমরা সেলাই করে ইনজেকশান পুশ সহ শারীরিক সুস্থতার কিছু ঔষধ দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...