শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৫ আসনে নতুন চমক: রুহেল, সনি, মামুন, সালাম, মোতাহেরুল ইসলাম

প্রার্থী তালিকা চূড়ান্ত, ঘোষণা রবিবার

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। কাল রবিবার বিকালে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত তিন দিনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সর্বশেষ শনিবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে বলে মনোনয়ন বোর্ডের এক সদস্য নিশ্চিত করেছেন।

আগামীকাল ২৬ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় অথবা ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থী তালিকা ঘোষণা করার আগে রোববার সকালে মনোনয়নপ্রত্যাশী যারা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় আওয়ামীলীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামীলীগের একটি সূত্র জানায়, বৃহত্তর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কা-ারী কারা হচ্ছেন বলতে গেলে সেটা নির্ধারণ হয়ে গেছে। দলের হাইকমান্ড একাধিক সংস্থার মাধ্যমে এবং নিজস্ব জরীপের ভিত্তিতে সারাদেশের মতো বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসনে (চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের ১৬ আসন, কক্সবাজারের ৪ আসন এবং তিন পার্বত্য জেলার ৩ আসন) আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামে ১৬ আসনে আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে বর্তমান এমপিসহ মোট ২১৮জন দলের মনোনয়ন প্রত্যাশী ২৩২টি দলীয় মনোনয়ন কিনে জমা দিয়েছেন। অনেকেই ৩ আসনে, অনেকে ২ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য বলেন, ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলেও ঘোষণার আগ পর্যন্ত কারা বাদ যাচ্ছেন আর কারা নতুন করে যুক্ত হচ্ছেন, সেটি নিশ্চিত করে বলা যাবে না। অতীতে চূড়ান্ত করা তালিকা ঘোষণার ঠিক আগমুহূর্তেও প্রার্থী পরিবর্তন করার নজির রয়েছে। তবে সারাদেশের ৩০০ আসনের মধ্যে এবার ৬০ আসনে নৌকার প্রার্থী পরিবর্তন হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

চট্টগ্রামসহ সারাদেশের ৩০০ আসনে আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে রবিবার। এতে কারো কপাল পুড়তে পারে-কারো কপাল খুলতে পারে।

খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রামের প্রায় আসনের বর্তমান সংসদ সদস্যদের পাশাপাশি মনোনয়ন লাভের দৌড়ে এগিয়ে আছেন এমন প্রার্থীরা সবাই ঢাকায় অবস্থান করছেন। তাদের সাথে রয়েছেন তাদের কর্মী-সমর্থকরাও। বলতে গেলে শনিবার মনোনয়ন বোর্ডের সভার পর থেকেই বর্তমান সংসদ সদস্যদের অনেকেই আওয়ামীলীগ সভাপতি ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফাইনাল লিস্টে কার নাম স্থান পেয়েছে তা নিয়ে বেশ উদ্বেগ-উৎকন্ঠায় আছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, রবিবার বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাধিক প্রাপ্ত তথ্যে জানা গেছে, একেবারে জনবিচ্ছিন্ন-বির্তকিতরা ছাড়া (যারা মনোনয়ন দিলেও জয়ী হয়ে আসতে পারবেন না) বৃহত্তর চট্টগ্রামের প্রায় আসনে আবারো পুরনোদের উপরই আস্থা রেখেছেন দলের হাইকমান্ড। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে সীতাকুন্ড, মীরসরাই এবং পটিয়ায় প্রার্থী পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। অপরদিকে মীরসরাই আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নিজে নির্বাচন না করে তাঁর ছেলে উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল-এর জন্য মনোনয়ন চেয়েছেন। ইতোমধ্যে চট্টগ্রামের মেয়র নির্বাচন থেকে শুরু করে রাজনৈতিক নানান বিষয় নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীকে যখন যা বলেছেন-প্রধানমন্ত্রী দলের দুর্দিনের প্রবীন নেতা হিসেবে তা শুনেছেন। সর্বশেষ আওয়ামীলীগের জাতীয় কাউন্সিলের পর দলের সর্বোচ্চ নীতিরির্ধারনী ফোরাম দলের সভাপতি মন্ডলীর সদস্য করার সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে এক নম্বর সদস্য করে সম্মান দিয়েছেন। পরবর্তীতে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সদস্যও করেছেন। সেই হিসেবে ধরেই রাজনীতি বিশ্লেষকদের বিশ্লেষন মতে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে নির্বাচন না করে তাঁর ছেলের জন্য প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইলে প্রধানমন্ত্রী দলের এই প্রবীন নেতার কথা যে রাখবেন সেটা অনেকটা নিশ্চিত।

তাই ধরে নেয়া যায়-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে একেবারে তারুণ্য নির্ভর আওয়ামীলীগের কনিষ্ট সদস্য হিসেবে মীরসরাই আসন থেকে মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করতে পারেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে তরুণ আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান রুহেল।

অপরদিকে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আবুল কাশেম মাস্টারের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান (সদ্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন) এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবার মনোনয়ন পাচ্ছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

অপরদিকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বর্তমান সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বর্তমান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর স্থলে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নাম শোনা যাচ্ছে। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বর্তমান সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আবারো মনোনয়ন পেতে যাচ্ছে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি রোববার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...