বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত

আহত দুই সহোদর চমেক হাসপাতালে ভর্তি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় চাচাকে মারধরের প্রতিবাদ করায় অটোরিকশা করে আসা প্রতিবেশী মাদকসেবীর ছুরিকাঘাতে মো. শাহাদাত হোসেন (৩৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় অপর দুই সহোদর আনোয়ার হোসেন (৩৮) ও মো.শাহনেওয়াজ (৩২) ছুরিকাঘাতে আহত হন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

ছদাহা এলাকায় অভিযানে থাকা পুলিশ ও স্থানীয়রা
নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত আনোয়ার ও শাহনেওয়াজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আনোয়ারের অবস্থা আশংকাজনক।

নিহত ও আহতরা একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজিরপাড়ার মৃত মো.ইউনুসের ছেলে। শাহাদাত ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। আনোয়ার একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অপর ভাই শাহনেওয়াজের মিঠাদীঘি এলাকায় কুলিং কর্ণারের দোকান রয়েছে।

এ ঘটনায় পুলিশ নিহতের প্রতিবেশী মো.ইসমাইলের ছেলে তারেকুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেন।

আহত শাহনেওয়াজ বলেন, আমার চাচা আবু তালেব আমাদের বাড়ির পাশ্ববর্তী হিন্দু পাড়ার একটি বাড়িতে নৈশ প্রহরী হিসেবে থাকেন। প্রতিবেশী তারেক ও তার সঙ্গীরা প্রতিরাতেই মাদক সেবন ও বিক্রি করেন। গত সোমবার (২০নভেম্বর) রাতে চাচা, তারেকসহ তার দলকে ওই এলাকায় মাদক সেবনে নিষেধ করলে সে (তারেক) সহ তার দলবল চাচাকে মারধর করে আহত করেন। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে চাচা থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে তারেক নিজে অটো রিক্সা চালিয়ে আমার দোকানে এসে কেন চাচা থানায় অভিযোগ দিল তার কারণ জানতে চাই। এসময় তারেকের সাথে তার ভাই আজিজ ও শহীদসহ আরও ৩ জন ছিল। খবর পেয়ে আমার ভাই আনোয়ার ও শাহাদাত ঘটনাস্থলে আসলে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তারেকের হাতে থাকা ছুরির এলোপাতাড়ি আঘাতে আমরা ৩ ভাইই আহত হই। পরে সাদা পোষাকের পুলিশ ও স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। আনোয়ারের পেটে গুরুতর আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আমাকেও চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

পুলিশের হাতে গ্রেপ্তার অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত তারেকুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় উল্লেখ করে বলেন, সোমবার রাতে শাহাদাতের চাচার হাতে লাঠি কেড়ে নিয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিই। তাকে মারধর করা হয়নি। এছাড়া ছুরিকাঘাতে নিহত ও আহত করার বিষয়টিও সে অস্বীকার করেন। এ ঘটনায় শাহাদাত ও তার ভাইরা আমাকে বেদম মারধর করে।

কেরানীহাট আশশেফা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা.খাইরুল ইসলাম রিজভী বলেন, শাহাদাতের পেটের বাম পাশসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মনজুরুল ইসলাম বলেন, তারেক ও শাহনেওয়াজ নামে দুই ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারেক এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার রয়েছে একটা গ্যাং। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মারধরের শিকার হতে হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতাউল হক চৌধুরী বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। শাহাদাতের চাচাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে শাহাদাত নিহত ও তার অপর দুই ভাই আহত হন। এ ঘটনায় জড়িত তারেককে গ্রেপ্তার ও ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা বা অভিযোগ হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ দিয়ে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...