শনিবার, ২২ আগস্ট ২০২৬

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়ক: ব্যাংক থেকে বাড়িতে যাওয়া হল না সাইফুলের

বাবলু দাশ, হাটহাজারী

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার আলমগীর কনভেনশন হলের সামনে সিএনজি গাড়ি উল্টে সাইফুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল এক্সিম ব্যাংক নাজিরহাট শাখার কর্মকর্তা। তিনি চিকনদন্ডী ইউনিয়নের নুর মার্কেট এলাকার নুরুল আলমের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজিরহাট থেকে সিএনজি যোগে হাটহাজারী বাসস্ট্যান্ডে যাওয়ার আগে মুন্সি মসজিদ এলাকায় পৌঁছার সময় সিএনজি গাড়ি উল্টে যায়। এ সময় সিএনজি গাড়িতে ৫ জন যাত্রী ছিলেন।

চালকের পাশে বসেছিল নিহত সাইফুল। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল কে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডা: রিফায়েত আরা পপি জানান, দুর্ঘটনায় আহত ৪/৫ জন রোগীকে নিয়ে আসেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

হাটহাজারী মডেল থানার এসআই বেলাল বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তার আগেই স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

উল্লেখ, গত ৭ নভেম্বর বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...