বুধবার, ২৯ জুলাই ২০২৬

আ’লীগ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া ক্ষমতায় আসেনি: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণ যেন তার ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, সেজন্য নির্বাচনী আইন করে নির্বাচন কমিশন গঠন, স্বচ্ছ ব্যালটবাক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যতগুলো সংস্কার সব আমরা করেছি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে অস্ত্র হাতে তুলে ক্ষমতা দখল করে আবারও জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমাদের নির্বাচন ঘনিয়ে এসেছে, হয়তো দুই-একদিনের মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আজকে আমরা ডিজিটাল মাধ্যমে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করছি। এর পেছনে একটা কারণ আছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা জনগণের জন্য অনেক কাজ করেছি।

খুলনার রূপসা ব্রিজ থেকে শুরু করে কুড়িগ্রামের ধরলা ব্রিজ, দক্ষিণাঞ্চলের গাবখান ব্রিজ- এমন অনেক কাজ আমরা করেছি। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা অনেক কিছু করেছিলাম, কিন্তু তখন সবগুলোর উদ্বোধন করতে পারিনি।

২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার একমাসের মাথায় গাবখান ব্রিজ উদ্বোধন করার সময় বলেছিলেন, আমরা নাকি কোনো কাজ করিনি। তার মানে এতো বড় একটি নদীতে তিনি এক মাসে বড় একটি ব্রিজ তৈরি করে ফেলেছিলেন।

সরকারপ্রধান বলেন, এবার আমরা যেটুকু কাজ করেছি সেটুকু উদ্বোধন করব। এরপর যখন নির্বাচন হবে জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় আমরা আবারও ক্ষমতায় আসব। আর ভোট না দিলে আমার কোনো আফসোস থাকবে না। কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। অনেকে নির্বাচনে আসতে চায় না।

কারণ যারা মাত্র ৩০টি সিট পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। বরং নির্বাচন বানচাল করে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবারও বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে ফেলাই তাদের চেষ্টা।

দেশের মানুষ যখন শান্তি ও স্বস্তিতে ছিল, দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেইসময় আবারও অবরোধ আর অগ্নিসন্ত্রাস, বাসে আগুন দিয়ে মানুষের জীবনযাত্রাকে যেমন ব্যহত করা হচ্ছে।

স্কুল-কলেজের ছেলেমেয়েরা ফাইনাল পরীক্ষা দিতে পারছে না। যেখানে বিএনপির আমলে সাক্ষরতার হার মাত্র ৪৫ ভাগ ছিল, সেটিকে আমরা ৭৬ দশমিক ৬ ভাগে উন্নীত করেছি।

তিনি বলেন, আমি এটুকুই বলব তাদের (বিএনপি) সুমতি হোক। এই ধ্বংসযজ্ঞ-অগ্নিসন্ত্রাস তারা বন্ধ করুক। সেইসঙ্গে দেশবাসীকেও বলব, এই অগ্নিসন্ত্রাস আপনাদেরও প্রতিরোধ করতে হবে। কারণ সবারই জানমাল আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

আরও পড়ুন

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...