বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের চিন্তা করব: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি তার শর্তগুলো প্রত্যাহার করলেই কেবল সংলাপের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থবহ সংলাপসহ পাঁচটি সুপারিশ করেছে। এ বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন যখন বিএনপি চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত সংলাপের বিষয়ে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। তারা শর্ত প্রত্যাহার করলে দেখা যাবে।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সংলাপ প্রসঙ্গে কোনো কথা বলেনি। শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ। এর বাইরে যে পরামর্শ তাতে সরকারের আপত্তি নেই।

তিনি বলেন, বিএনপি বলছে তাদের শর্ত রয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদের বিলুপ্তি চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়- সেটা তাদের প্রথম শর্ত। তারা ইলেকশন কমিশনের পদত্যাগ চায়। আমরা তো এই শর্তযুক্ত সংলাপের চিন্তা করব তখন যখন তারা এই চারটি শর্ত যদি প্রত্যাহার করে নেয়। সংলাপ হলে শর্ত কিসের? শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...