রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মার্কিন পর্যবেক্ষক দল পরামর্শ দেয়নি, জানতে চেয়েছেন: আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের পর সচিবালয়ে বৈঠকটি অনুষ্টিত হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষক দল কোনো পরামর্শ দেয়নি, তারা শুধু জানতে চেয়েছে।

তিনি বলেন, তাদেরকে (মার্কিন পর্যবেক্ষক দল) বলছি শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে জনগেণের কাছে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূরর্ণ হবে।

আনিসুল হক বলেন, অবাধ ও নিরপেক্ষ হওয়ার জন্য নির্বাচন কমিশন আইনের কিছু পরিবর্তন চেয়েছিল। সেগুলো পরিবর্তনগুলো করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত সবকিছু ইসির নিয়ন্ত্রণে চলে যাবে।

তিনি বলেন, সংলাপের বিষয়ে পর্যবেক্ষক দল জানতে চাননি। তবে, কেউ নির্বাচনে আসবে না এমন আশঙ্কা করা হচ্ছে কি না, সেটা জানতে চেয়েছেন।

আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না- সেটা সেই দলের সিদ্ধান্ত।

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে সে বিষয়েও পর্যবেক্ষক দল জানতে চেয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমি তাদেরকে সেই পার্থক্যের কথা পরিষ্কারভাবে বলেছি।

এর আগে, একইদিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন মার্কিন পর্যবেক্ষক দল। বৈঠক শেষে তিনি বলেন, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি।

আমরা কারও কণ্ঠরোধ করি না। কাজেই ভোট কারচুপি করে কেউ পার পাবে না বলে পর্যবেক্ষক দলকে জানিয়েছি।

তিনি বলেন, তারা (পর্যবেক্ষক দল) চায় বাংলাদেশে একটু শান্তিপূর্ণ নির্বাচন। আমরাও সেটা চাই। নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসেন। দলটি ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...