রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পায়ে হেঁটে ১৫০ কিমি.পরিভ্রমণে আট রোভার স্কাউট

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছে চট্টগ্রাম জেলা রোভারে স্কাউটের আট সদস্য।

আজ সোমবার (০৯ অক্টোবর) সকালে নগরীর চট্টগ্রাম কলেজ গেইট থেকে পাঁচদিনের জন্য কক্সবাজারের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন।

পরিভ্রমণকারীরা হলেন, সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার শ্রাবণী দে ও লুৎফুন নাহার, স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার আবদুর রহমান খাঁন ও ফাহাদুল ইসলাম, পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার রোকসানা নাসরিন এবং পুষ্পিতা চক্রবর্ত্তী ।

যাত্রাপথে চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার ও কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন এর সাথে সাক্ষাৎ
যাত্রাপথে চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার ও কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন এর সাথে সাক্ষাৎ

পরিভ্রমণ যাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম, রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোঃ এমরানুল ইসলাম, চট্টগ্রাম কলেজ রোভার গ্রুপের সাবেক গ্রুপ সম্পাদক মোঃ কামাল উদ্দিন এলটি , চট্টগ্রাম জেলা রোভারের সহযোজিত সদস্য প্রলয় কুমার বড়ুয়া এবং অন্যান্য রোভার স্কাউট সদস্যরা।

৯-১৩ অক্টোবর মোট ৫দিন পাঁয়ে হেঁটে তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। যাত্রা কালে পথিমধ্যে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা করছে। সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজে যাত্রা বিরতির মধ্যে দিয়ে প্রথম দিনের পরিভ্রমণ শেষ করে । আগামী কাল তারা লোহাগাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। লোহাগাড়া উপজেলা পরিষদে যাত্রা বিরতি শেষে পরদিন চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ যাত্রা বিরতিরপর পরদিন কক্সবাজার রামু উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা করবে। যাত্রা বিরতির পরদিন তারা চূড়ান্ত লক্ষ্যে কক্সবাজার সদরের উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার” অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ বলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...