রবিবার, ১৬ আগস্ট ২০২৬

জনসমর্থন হারানো দল অনেক কিছুই বলে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সংবিধানের বিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে জানিয়ে বিরোধী দলগুলোর কথায় পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরামর্শ দেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, যেসব রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, জনগণ যাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অনেক কথাই বলছে, অমুক হবে, তমুখ হবে।

তবে নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, নির্বাচন যথাসময়েই হবে। কে কী বলল, এটা তাদের বিষয়।

নির্বাচনে সরকারের কোনো প্রভাব থাকবে না বলেও নিশ্চয়তা দেন মন্ত্রী। বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করবে। সেখানে আমাদের কিছু বলার নেই।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে মন্ত্রী বলেন, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। কাকে যেতে দেবেন কাকে দেবেন না এটা তারা নির্ধারণ করেন। আগেও তো সবাইকে আর ভিসা দিত না। আমরা মনে করি সে রকমই একটা প্রক্রিয়া।

পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে জানিয়ে তিনি বলেন, পুলিশের মনোবল সব সময় অটুট রয়েছে। তারা দক্ষতা, অভিজ্ঞতা অনুযায়ী কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের আস্থা রয়েছে।

এখানে কে কী বলল, সেটা মুখ্য বিষয় নয়। বিষয় হলো পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব, সেটা তারা সঠিকভাবে পালন করছেন এবং করবেন।

পরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ছাড়াও আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তব্য রাখেন।

এর আগে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আদর্শনগর পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...