মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আন্দোলন করে আ.লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আন্দোলন করে কোনো দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন।

আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে কোনো দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। উল্টো ব্যর্থ হয়ে বিএনপির চূড়ান্ত বিপর্যয় হবে। হতাশাগ্রস্ত বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে।

আর নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা দমনে আগের তুলনায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বেড়েছে। বিক্ষোভ ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের পতন হয়নি। শেখ হাসিনাকে বিদেশে পালাতে হয়নি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। আপনারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনও উঠতে পারেন নাই। দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন। হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নাই।

বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, শুভবুদ্ধির পরিচয় দিয়ে জনগণের রায় নিতে নির্বাচনে আসুন। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। বিএনপি যে ভয় দেখাচ্ছে, এই ভয় যেন আমাদের গ্রাস না করতে পারে।

আমরা তাদের রাজপথে থেকে মোকাবেলা করব। অতীতেও করেছি, আগামীতেও তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগ সরকার এই দেশের জনগণকে শান্তি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, ব্যবসা-বাণ্যিজের নিশ্চয়তা দিয়েছে।

পেঁয়াজ-আলু ও ডিমের দাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, এসব পণ্যের দাম বৃদ্ধি সাময়িক। দ্রুত দাম কমে আসবে। ডিম আমদানির ফলে দেশের খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, সদস্য খন্দকার আব্দুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...