শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নিজেদের সুরক্ষিত রাখুন, ডেঙ্গু থেকে দূরে থাকুন: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও মশারি টানানোর পাশাপাশি কর্তৃপক্ষের উদ্যোগ ছাড়াও নিজেদের সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ডেঙ্গুর ক্ষেত্রে মশা মারতে কামান দাগলে হবে না, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হবে। সবাইকে মশারি টানিয়ে ঘুমাতে হবে। পাশাপাশি নিজের বাড়ি ও রাস্তার আশপাশে কোথাও পানি জমে আছে কি না দেখতে হবে।

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা।

তিনি বলেন, শুধুমাত্র কে সরকার করে দেবে, সিটি করপোরেশন করে দেবে, তাকে গালি দেওয়া। গালি দিলে তো হবে না। তাদের কাজ তো তারা করে যাচ্ছে। নিজেদের কাজ নিজেদের করতে হবে। কে কী করে দিল না দিল ওই কথা বলে লাভ নেই।

প্রধানমন্ত্রী লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন। তিনি বলেন, এখন আমরা ২৫ হাজার ২২৭ মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন করতে পারি।

তবে সময়ে সময়ে কিছু কিছু লোডশেডিং করতে হয়। আর লোডশেডিং মাঝে মাঝে থাকাটা ভালো। কারণ কী অবস্থায় ছিল, ভুলে যায় তো, তাই মনে করায়ে দেওয়ার প্রয়োজনও আছে মাঝে মাঝে।

মূল্যস্ফীতির কারণে কিছু মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, জিনিসের কিন্তু অভাব নেই। উৎপাদনে ঘাটতি নেই। উৎপাদনের জন্য যা যা দরকার সব ব্যবস্থা নিচ্ছি।

বাজারে গেলে কোনো জিনিসের অভাব নেই, মনে হয় কৃত্রিম উপায়ে মূল্য বাড়ানো হয়, ইচ্ছে করে বাড়ানো হয়। অনেক সময় গোডাউনে রেখে দিয়ে, কেউ কেউ এরকম খেলা খেলে-এটা হলো বাস্তবতা। সরকার পদক্ষেপ নিলে আবার কমে আসে।

বাণিজ্যমন্ত্রীকে বাজার মনিটরিং করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানান শেখ হাসিনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকে সুদের হার বাড়ানো, টাকা ছাপানো বন্ধ রাখাসহ আরও কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগের আমলেই সুষ্ঠু নির্বাচন হয়েছে: শেখ হাসিনা

এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে কবে হয়েছে- প্রশ্ন রেখে সংসদ নেতার দাবি, আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে। আজকে যখন সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, তখনই নির্বাচন নিয়ে প্রশ্ন করার অর্থটা কী?

নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নানা সমালোচনার জবাব দিতে গিয়ে তিনিই বলেন, আজকে দেখি নির্বাচন নিয়ে, নির্বাচনে স্বচ্ছতা নিয়ে সবাই সোচ্চার।

যে সমস্ত দেশ আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছে, আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে তাদের কাছে আমার প্রশ্ন, ৭৫ এর পর থেকে বার বার যে নির্বাচনগুলো হয়েছিল, সেই সময় তাদের এই চেতনাটা কোথায় ছিল? জানিনা তাদের এই বিবেক কী নাড়া দেয়নি?

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরেন সরকারপ্রধান। গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা।

রাজপথে ছিলাম আওয়ামী লীগ। রক্ত দিয়েছি অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই শহীদের তালিকা দেখলে আওয়ামী লীগের নাম পাওয়া যাবে। সংগ্রামের মধ্যদিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি এটাই সব থেকে বড় কথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...