মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি দেখে বিএনপির ঘুম হারাম: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে।

শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন সমাবেশে এসব বলেন ওবায়দুল কাদের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন শেখ হাসিনা। সেই সম্মেলনে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আজ একটা নতুন খবর আছে। এতোদিন বিএনপি আমেরিকার দিকে তাকিয়ে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন। এই দৃশ্য দেখে বিএনপি এখন কী করবে।পতনযাত্রা নাকি পশ্চাতযাত্রা। কেবলই পেছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। বাইডেন সাহেব শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন কেমন করে? এসব ভালো লাগেনি বিএনপির।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে বিএনপির গণমিছিল দেখেছি। তাতে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা দেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। এখন তারা বিদেশিদের থেকেও প্রত্যাখ্যাত হয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি আর্দেশের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা বঙ্গবন্ধুর নীতি আর্দেশে বিশ্বাসী। বঙ্গবন্ধু বলেছেন সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা সেটাই করে যাচ্ছি। সবার সঙ্গে বন্ধুত্ব।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মিথ্যাচার মহামারি আকার ধারণ করছে। তাদের তৃণমূল নেতাকর্মীদের মিথ্যা কথা বলতে শিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের নেতাকর্মীরাও গ্রামে মিথ্যাচার করছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এদেশে কোনো অপশক্তির জায়গায় হবে না। আমাদের সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সমানে ফাইনাল খেলা হবে, এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

বিএনপির এক দফা কর্মসূচিকে ‘ভুয়া’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো আন্দোলন সংগ্রাম সফল হয়নি। যে আন্দোলন সংগ্রামে জনগণ নেই, সেই আন্দোলন সংগ্রাম কখনো সফল হয় না। বিএনপির আন্দোলন ভুয়া, গণমিছিল ভুয়া, তাদের সবকিছু ভুয়া।

বিদেশে থেকে আর কোনো নেগেটিভ বার্তা আসবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামীকাল ফ্রান্সের প্রেসিডেন্ট আসবেন। এর আগে রুশ প্রেসিডেন্ট এসে গেছেন। আর নেগেটিভ আসবে না। এখন যারাই আসবেন, আর নেগেটিভ কিছু আসবে না। এখন সব পজিটিভ আসবে।

আরও একটি খবর আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উপরে উপরে আন্দোলন আর তলে তলে নির্বাচনে। তারা তলে তলে নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে না এলে মনোনয়ন বাণিজ্য করবে কীভাবে। তারা আন্দোলনের নামে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একের পর এক সরকার উন্নয়ন অগ্রগতি করে যাচ্ছে। সরকারের উন্নয়ন দেখে বিএনপি এখন চোখে অন্ধকার দেখে। সরকারের উন্নয়ন দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। এখন কোন দিকে পালাবে সেটার দিক খুঁজছে পাচ্ছে না বিএনপি।

ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...