বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আইআরআই জরিপ: শেখ হাসিনায় আস্থা ৭০ ভাগ মানুষের

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশে চালানো এক জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছেন দেশের ৭০ শতাংশ মানুষ। জরিপে উত্তরদাতাদের ৯২ শতাংশ বলেছে, আসন্ন জাতীয় নির্বাচনে তাদের ভোট দেয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট- আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ ওই জরিপ পরিচালনা করে।

মঙ্গলবার (৮ আগস্ট) আইআরআইয়ের ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

দেশের ৬৪টি জেলার ১৮ বছর বা তার বেশি পাঁচ হাজার অংশগ্রহণকারীর ওপর ওই জরিপ পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

জরিপের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনসমর্থন ধরে রেখেছে। তবে বিরোধী দলের জনপ্রিয়তাও বেড়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ বলেছেন, দেশ সঠিক পথে চলছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ৭৬ শতাংশ। ৫৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন দেশ সঠিক পথে নেই। স্বচ্ছতা ও নিরপেক্ষতা উন্নত হলে জরিপে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছেন।

জরিপের উত্তরদাতাদের ৯২ শতাংশ বলেছে, আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোট দেয়ার সম্ভাবনা রয়েছে। ৫৭ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘খুব সম্ভবত’ ভোট দেবে।

যারা ভোট দিতে চায় না তারা নির্বাচনী জালিয়াতি এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত সমস্যাকে ভোটদানের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনব্যবস্থায় ফেরাকে সমর্থন করে।

তবে তাদের বেশির ভাগই মনে করে, যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন বিরোধীদের এতে অংশ নেওয়া উচিত।

আইআরআইয়ের দক্ষিণ এশিয়ার পরিচালক স্টিভ সিমা বলেন, অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য জনসমর্থন দেখা উৎসাহব্যঞ্জক।

আরও পড়ুন: মিথ্যা জন্মদিন বানিয়ে উৎসব করতেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

জরিপে অংশ নেয়া ব্যক্তিরা অর্থনীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। এরপর রয়েছে যথাক্রমে মূল্যস্ফীতি, বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা। তবে দেশ আগের চেয়ে গণতান্ত্রিক হয়েছে বলে মূল্যায়ন করেছে জরিপে অংশগ্রহণকারীরা।

২০ শতাংশ উত্তরদাতা রাজনৈতিক মত প্রকাশে পূর্ণ স্বাধীনতা আছে বলে মন্তব্য করেছে। ২৩ শতাংশ উত্তরদাতা মনে করে, রাজনৈতিক মত প্রকাশ করা খুব ভয়ের বিষয়।

চলতি বছরের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আইআরআই বাংলাদেশে এ জরিপ পরিচালনা করে। দেশের ৬৪ জেলার ৫ হাজার ভোটারের সঙ্গে কথা বলেছে জরিপ দল। উত্তরদাতাদের মধ্যে ১৮-৩৫ বয়স গ্রুপে ছিলেন ২ হাজার ৩৪৮ জন। ৩৬ থেকে ৫৫ বছরের মধ্যে ১ হাজার ৭৩৩ জন এবং ৫৬ বছরের ওপরে ৯১৯ জন।

উত্তরদাতাদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৩৩ জন এবং নারী ২ হাজার ৩৬৭ জন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহরের ১ হাজার ৫৫০ জন এবং গ্রামের ৩ হাজার ৪৫০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...