বুধবার, ২৯ জুলাই ২০২৬

বৃষ্টি ও পাহাড়ি ঢলে  পানি  বৃদ্ধি পাওয়ায়

কাপ্তাই পানি  বিদ্যুৎ কেন্দ্রে ১ শত ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন: চালু হলো ৫টি ইউনিট

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

গত ২ দিন ধরে অতিবৃষ্টি ও উজান হতে নেমে আসা  পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। 

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির  কাপ্তাই পানি  বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এতে সচল হয়ে উঠছে এক সাথে ৫ টি ইউনিট। এই ৫ টি ইউনিট হতে সর্বমোট ১ শত ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই লেকে কিছুটা পানি বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এর সাথে  রবিবার ( ৬ আগস্ট)  সকাল ১০ টা ১৫ মিনিটে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে  পানির পরিমান  বৃদ্ধি পাচ্ছে।

রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহুর্তে ( ৬ আগস্ট, সকাল ১০ টায়) ৯০.৬০  ফুট মীনস সী লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮২.৯০ ফুট এম এস এল। কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এম এস এল।

তবে পানি বৃদ্ধির ফলে  বর্তমানে এই কেন্দ্রের ৫  টি ইউনিট এর মধ্যে ৫ টি ইউনিট  সচল রয়েছে। এই ৫ টির ইউনিট থেকে বর্তমানে ১শত ৩৫ মেগাওয়াট   বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

তৎমধ্যে রবিবার(৬ আগস্ট) সকাল ১০ টা পর্যন্ত ১ নং ইউনিট হতে ৩৩ মেগাওয়াট, ২ নং ইউনিট হতে ৩২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ২৬ মেগাওয়াট, ৪ নং ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ২২  মেগাওয়াট  করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমান বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে।

উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে বলে তিনি জানান।

প্রসঙ্গত: পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে এতদিন পানির অভাবে শুধুমাত্র ২ থেকে ৩ টি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে পানি বাড়ার ফলে  ৫ টি ইউনিট সচল করা হয়েছে।  এই ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা  ২ শত ৩০ মেগাওয়াট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...