শনিবার, ২২ আগস্ট ২০২৬

মানবপাচারে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মানবপাচার গুরুতর একটি অপরাধ, এটি প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি মানব পাচার ঘটনার তদন্ত ও বিচার করতে আমরা বদ্ধ পরিকর। এই অপরাধকে আমরা কোনোভাবেই সহ্য করবো না। মানবপাচারের সঙ্গে জড়িতদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে চাই।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

মন্ত্রী ব‌লেন, মানবপাচার গুরুতর একটি অপরাধ। এটা প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি মানবপাচার ঘটনার তদন্ত ও বিচার করতে আমরা বদ্ধপরিকর।

এ অপরাধকে আমরা কোনো ভাবেই সহ্য করব না। সব মানবপাচারকারী‌কে বিচা‌রের মু‌খোমু‌খি কর‌তে চাই।
জাতীয় সংলাপ যৌথভাবে আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড, কোয়িকা, গ্লোঅ্যাক্ট বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ ইউনাইটেড নেশন্সস নেটওয়ার্ক অন মাইগ্রেশন।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, মানবপাচার প্রতিরোধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকার একযোগে কাজ করছে।

এই লক্ষ্যে আইএলও প্রোটোকল আমরা সইও করেছি। মানবপাচার প্রতিরোধে এটি আমাদের সদিচ্ছার প্রতিফলন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি হচ্ছে। তারপরও গ্রামের যুবকরা বিদেশে যেতে মানবপাচারের শিকার হচ্ছেন। সে কারণে যুবকদের মধ্যে সচেতনতা আনতে হবে।

তবে মানবপাচার প্রতিরোধে আমাদের অবস্থান জিরো টলারেন্সে। এটা নিয়ে আমরা কখনো আপস করবো না। সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেন, মানবপাচার প্রতিরোধে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজের ক্ষেত্রে বাংলাদেশ লিডিং রোলে রয়েছে।

তবে দারিদ্রতার কারণে নারী-পুরুষ ও শিশুরা মানবপাচারের শিকার হয়ে থাকেন। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গারাও মানবপাচারের শিকার হচ্ছেন। মানবপাচার প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, মানবপাচার ভয়াবহ একটি অপরাধ।

এর কোনো সীমানা নেই। মানবপাচার প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নও নানা কার্যক্রম হাতে নিয়েছে। যৌথভাবে মানবপাচার প্রতিরোধের আহ্বান জানান তিনি।

এতে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, আইওএম বাংলাদেশের অফিসার ইনচার্জ ফাতিমা নুসরাত গাজ্জালী ও ইউএনওডিসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রতিনিধি মারকো টেজিরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...