শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসুন: বিএনপিকে ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড দেখছি। তাদের নেতা লন্ডনে বসে প্রশাসনের উদ্দেশ্যে কথা বলছেন। আবারও জ্বালা-পোড়াও শুরু করেছে তারা। বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসুন। নির্বাচন সুন্দর হবে।’

আজ শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের শোকসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মিনি কেবিনেটের মাধ্যমে নির্বাচন হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী বন্ধন করতে চাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধন সৃষ্টি করতে পেরেছে আওয়ামী লীগ।’

স্বাধীনতার পক্ষের শক্তিই দেশ পরিচালনা করবে দাবি করে ভূমিমন্ত্রী বলেন, কোনোভাবে রাজাকারের হাতে দেশকে তুলে দেব না।

প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিনের কর্ম জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মোছলেম উদ্দিন আহমদ জীবন-যৌবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল।’

পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি এসএম আবুল কালাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য নোমান আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ও সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...