সোমবার, ৩ আগস্ট ২০২৬

জবাবদিহি থাকলে ২০৪১ সালে উন্নত দেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জবাবদিহি থাকলে ২০৪১ সালে উন্নত দেশ গড়া এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব। এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠন করার পর থেকে ২০২৩ পর্যন্ত বিভিন্ন সুষ্ঠু পরিকল্পনা ও সুষ্ঠু দিক নির্দেশনা নিয়ে যে কাজ করে গেছি, যারা এই কাজে সহযোগিতা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, তাদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ: প্রধানমন্ত্রী

এত অল্প সময়ের মধ্যে আমরা যে দেশের একটা বিশাল পরিবর্তন আনতে পেরেছি, তার জন্য আপনাদেরই অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে যে যাত্রা শুরু করলাম বার্ষিক কর্মসম্পাদন চুক্তির, তার কারণ জবাবদিহি নিশ্চিত করা। সবার সঙ্গে সবার যাতে যোগাযোগ থাকে, সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী কাজ হয়, সেই চিন্তা থেকেই কিন্তু আমরা এই পদ্ধতিটা নিয়েছি।

আমার কাছে সব সময়ই একটা বিষয় ছিল যে, কত দ্রুত বাংলাদেশের উন্নতিটা করা যেতে পারে। আপনাদের অনেক পরিশ্রম করিয়েছি এতে সন্দেহ নেই। কিন্তু তার ফসলটা তো বাংলাদেশ পাচ্ছে। আপনারাও আজকে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারছেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিভিন্ন পরিকল্পনা নিয়ে অতি দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যান। ১২৬টি দেশের স্বীকৃতি তিনি আদায় করে দিয়ে গিয়েছিলেন। ৭৫ সালে ৯ ভাগ পর্যন্ত আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়।

কিন্তু এর পরই মিলিটারি ডিকটেটর, প্রত্যক্ষ-পরোক্ষ দেশ শাসন, ভোটের অধিকার হরণ করায় বহু বছর আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। প্রথমে ২১ বছর এরপর আরও ৮ বছর বলতে গেলে ২৯টা বছরই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, সব সময়ই আমরা চেষ্টা করেছি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে, নিজেদের ভাগ্যের না। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি, যে কারণে একটা তাড়া আছে আমাদের।

কারণ সময় তো ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু এগুতে পারলাম, সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই সবচেয়ে বড় কথা। সেই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, আজ আমরা বলতে পারি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ গড়ে উঠেছে। সেটা আমরা করতে পেরেছি সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করতে পেরেছি বলেই।

তিনি আরও বলেন, আমরা সরকার গঠন করে লক্ষ্য স্থির করেছিলাম যে, বাংলাদেশকে ২০২১ সালে একটা ধাপে তুলে নিয়ে আসব। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আমরা আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা লক্ষ্য স্থির করেছিলাম, সেটা আমরা অর্জন করতে পেরেছি।

আমি মনে করি যে, খুব কম দেশই তা করতে পারে, কারণ আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, জনসংখ্যা অনেক বেশি। সেই জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- সব ব্যবস্থা করে উন্নয়নকে গতিতে নিয়ে যাওয়া, এটা কঠিন কাজ। কিন্তু প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই আমরা এই অর্জনটা করতে পেরেছি।

সরকারপ্রধান বলেন, যে চুক্তিটা আজ স্বাক্ষর করলাম, তৃণমূল পর্যায় পর্যন্ত যাতে যোগাযোগ থাকে, জবাবদিহিটা থাকে, তাহলে আমরা এখন যে লক্ষ্যটা স্থির করেছি, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা করতে পারব। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সেটা আমরা অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি।

শেখ হাসিনা বলেন, আমাদের এগিয়ে যেতে হবে আরও। আমরা বলেছিলাম দেশটাকে একটা স্তরে উন্নীত করব, সেটা আমরা করতে পেরেছি, এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সাল থেকে, সেখানে আমাদের কিন্তু আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে। সীমিত অর্থ দিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি, ইচ্ছে থাকলে করা যায়, কাজ করলে যে ফল পাওয়া যায়, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা যেমন স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছি, সরকারও তেমনি স্মার্ট সরকার হবে।

স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। দক্ষ জনশক্তি গড়ে তুলে, যাতে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আমাদের জনগোষ্ঠী প্রস্তুত থাকে, সেভাবে কাজ করতে হবে। আবার বাংলাদেশকে যেন পিছিয়ে যেতে না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন বিভাগের সচিব সত্যজিত কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...