রবিবার, ২ আগস্ট ২০২৬

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে বিএনপি: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নানা ষড়যন্ত্র করছে।

আজ রোববার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর আরএইচডি আমিরাবাদ জিসি রাস্তার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আগামী নির্বাচনে যারা মনে করে তাদের সুবিধা হবেনা, তারা নানা কলাকৌশল অবলম্বন করে নির্বাচনকে বানচাল করার চেষ্টায় ষড়যন্ত্র করছে।

আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করা আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচনমুখী দেশ,আমরা নির্বাচনমুখী জাতি,নির্বাচনমুখী জনগণ। তাই আগামী নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে নির্বাচিত করবেন, যাতে আপনাদের জন্য দেশের উন্নয়ন অব্যাহত থাকে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সহসভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খন্দকার মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়াপুরা আরএইচডি আমিরাবাদ জিসি রাস্তা প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এতে গ্রামের হাজারো মানুষের চলাচলে ও জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে।

এদিকে দুপুরে আমির হোসেন আমু নলছিটিতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিস চত্বরে ১০টি স্টলে নানা জাতের কৃষি চারা প্রদর্শনী করা হয় মেলায়। কৃষকদের উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...