শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বান্দরবানের রোয়াংছড়ি ছাড়া পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো ৬ উপজেলায়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড় কণ্যা বান্দরবানে পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে বান্দরবান জেলা সদর সহ ৫ টি উপজেলার স্থানীয় পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে কোন বাধা থাকছে না কেবল মাত্র রোয়াংছড়ি উপজেলা ভ্রমণের ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে শুক্রবার ১৪ই জুলাই বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয় বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্তে অত্রাফিসের পত্র জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১২ জুলাই ২০২৩ তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা এতদ্বারা প্রত্যাহার করা হলো।

তবে পর্যটকগণকে দুর্গম এলাকায় গমণের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ পূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্যান্য সকল উপজেলায় পূর্বের ন্যায় স্থানীয় ও বিদেশী পর্যটকগণ আজ হতে ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য , গত বছরের ১৭ অক্টোবর থেকে নিরাপত্তার বিষয় বিবেচনা করে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

২৩ অক্টোবর থানচি ও আলীকদম উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তবে থানচিতে আরোপিত নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর ও আলীকদমে ১২ নভেম্বর প্রত্যাহার করা হয়।

গত বছরের ৩ অক্টোবর থেকে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রড়থলি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান শুরু করে।অভিযানের কারণে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।৬ টি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বাভাবিকতা ফিরে আসবে পর্যটন শীল্পে এমনটাই মনে করছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়িরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...