রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী, উপজেলা আ’লীগের কার্যালয় উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেছেন।

আজ শনিবার তিনি কোটালীপাড়ায় উপস্থিত হয়ে দলীয় কার্যালয়টি উদ্বোধন করেন। এরপর আওয়ামী লীগ সভাপতি নবনির্মিত দলীয় কার্যালয় চত্বরে তিনটি চারা রোপণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া এসে পৌঁছান। কোটালীপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

দলীয় কার্যালয় উদ্বোধন শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোটালীপাড়া আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করছেন।

এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন।

আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর বিকেলে তিনি জন্মস্থান টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।

টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে রোববার সকালে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

একইদিন (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এই এলাকা থেকে আওয়ামী লীগ সভাপতি ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, বর্তমান সরকার...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...