শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শেষ মুহূর্তের টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরী এবং উপজেলার কামারবাড়ি গুলোতে ঈদের আগমুহূর্তে ব্যস্ততা বেড়েছে। হাঁপরের বাতাসে কয়লায় পোড়ানো হচ্ছে লোহা। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তৈরি হচ্ছে চাপাতি, দা, ছোট বড় ছুরি, বঁটি, ধামা।

সারাবছর কাজ কম থাকলেও কোরবানির সময় ঘনিয়ে আসায় ব্যস্ততায় কাটাচ্ছেন কামাররা। চলতি সপ্তাহে কাজের চাপ আরও বাড়বে বলে জানালেন তারা। ঈদের বাকি আর ৩ দিন। এরমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন চট্টগ্রাম নগরীসহ আশেপাশের উপজেলার কামারশিল্পীরা।

তবে কয়লা ও লোহার দাম বাড়ায় এ বছর মাংস কাটার সরঞ্জামে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। বিশেষ করে চাহিদা থাকায় পশু জবাইয়ের বড় ছুরি ও চামড়া ছাড়ানোর ছোট ছুরি বেশি দামে বিক্রি হচ্ছে।

এদিকে ক্রেতারাও ভীড় জমাচ্ছেন নগরের বিভিন্ন কামারশালায়। তাছাড়া অনেক বিক্রেতা আবার ভ্যান নিয়ে নগরীর বিভিন্ন এলাকার গলিতে গলিতে দা, ছুরি, ধামা বিক্রি করছে।

চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, বাশঁখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগড়া উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড, মিরস্বরাই, সদ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া এবং নগরীর পাহাড়তলী, আকবরশাহ, বিশ্বকলোনী, ফিরিঙ্গী বাজার, মুরাদপুর, দেওয়ানহাট ও হালিশহর এলাকার বেশকিছু কামারশালায় ব্যস্ততা দেখা গেছে।

প্রতি পিস চামড়া ছাড়ানোর ছুরি ২শ থেকে ২৫০ থেকে, প্রতি পিস বটি প্রকার ভেদে ৬৫০ থেকে ৮৫০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৮০০ থেকে ১২০০ টাকা, প্রত পিস কুড়াল ৭৫০ থেকে ৮০০ টাকা, কাটারি ২৫০ থেকে ৩০০ টাকা, চাপাতি ৭০০ থেকে ১২০০ টাকা, ধামা ৭শ৫০ থেকে ৯০০ টাকা ও হাঁসুয়া ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আকবরশাহ কামারের দোকানে কথা হয় ক্রেতা জোহেব খানের সাথে। তিনি বলেন, ‘ঈদ যত কাছে আসছে কামাররা সরঞ্জামের দাম আরো বাড়িয়ে দিচ্ছেন। ৫ মাস আগে ভালো মানের একটি ছুরি ২৫০ টাকায় কিনেছিলাম। এখন ৩শ টাকার উপরে বিক্রি হচ্ছে। পুরনো যন্ত্রপাতি মেরামত করতেও বেশি দাম নিচ্ছেন কামাররা।’

আকবরশাহের কামার ভবতোষ কর্মকার বলেন, কোরবানের মৌসুমে আমাদের ব্যবসা তুলনামূলক ভালো হয়। এখন আমরা অর্ডারের মাল বানাচ্ছি। অনেকেই কোরবানির পশু কেনার পর দা, ছুরি, বটি ধার করাতে আসেন।

আরেক ক্রেতা মোরশেদ আলম বলেন, ‘কয়েক বছর আগে একটি ধামা, একটি কুড়াল, দুটি ছুরি, একটা বড় ছুরি ও একটি বটি কিনেছিলাম মোট ২২০০ টাকায়। এবার নতুন করে বানাতে আসলাম, কিন্তু কামার ৩ হাজার টাকা চাচ্ছেন। এক কথায় সবকিছুর দাম বাড়তি।

এদিকে দাম বাড়ার বিষয়ে কামারশিল্পীরা জানান, কয়েক বছর আগেও লোহার কেজি ছিল ৬৫ থেকে ৭০ টাকা। দ্বিগুণ দাম বেড়ে বর্তমানে প্রতিকেজি লোহা কিনতে হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। শুধু তাই নয়, বছর তিনেক আগেও প্রতিবস্তা (৮০ কেজি) কয়লা হাজার টাকায় কেনা যেত। গতবছর প্রতি বস্তা কয়লা ১২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৫০০ টাকা ছাড়িয়ে গেছে। তাই দাম কিছুটা বেড়েছে।

একই বিষয়ে নগরীর বিশ্বকলোনী এলাকার জীবন কর্মকার বলেন, ‘কারিগরদের মজুরি খরচ বেড়েছে। দুজন কারিগরের প্রতিজনকে ৮০০ টাকা করে দৈনিক মজুরি দিতে হয়। তার উপর লোহা ও কয়লার দাম বেড়েছে। বিদ্যুৎ খরচ বেড়েছে। তাই এবার সরঞ্জামের দাম আগের তুলনায় বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...