সোমবার, ২৯ জুন ২০২৬

পদ্মা সেতুতে এক বছরে টোল আদায় প্রায় ৭৯০ কোটি টাকা

চট্টগ্রাম নিউজ ডটকম

উদ্বোধনের পর ১ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৭৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭০ টাকা। এসময় সেতু দিয়ে বিভিন্ন প্রকার যানবাহন পারাপার হয়েছে মোট ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৫টি।

প্রতি মাসে গড় টোল আদায় হয়েছে ৬৭ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৬ টাকা ২ পয়সা। প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা ৭৬ পয়সা।

তবে সর্বশেষ ৩ মাসে প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৬ হাজার ৫৬৬ টাকা ৮৭ পয়সা। গত ৩ মাসে টোল আদায় বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হিসেবে মোটরসাইকেল পারাপার বলে জানা গেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের পর থেকে এ বছর জুন মাসের ২২ তারিখ পর্যন্ত ৩৬২ দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা।

গত বছর জুন মাসে ৫ দিনে সেতু দিয়ে মোট যানবাহন পার হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৪টি। এ থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা।

জুলাই মাসে মোট যানবাহন পার হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ২০টি। এ থেকে টোল আদায় হয়েছে ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪ শত টাকা।

আগস্ট মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ১২হাজার ৩০৩টি। এ থেকে টোল আদায় হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। সেপ্টেম্বর মাসে মোট যানবাহন পার হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৪২টি।

এ থেকে টোল আদায় হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। অক্টোবর মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ২৬হাজার ১২৭টি। এ থেকে টোল আদায় হয়েছে ৬৩ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৯৫০ টাকা।

নভেম্বর মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৮৮৩টি। এ থেকে টোল আদায় হয়েছে ৬১ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। ডিসেম্বর মাসে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫৯হাজার ৩৮৩টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...