শনিবার, ৮ আগস্ট ২০২৬

সিএমপির দুই থানায় নতুন ওসি; চকবাজার ফেরদৌস ও বাকলিয়ায় রাশেদুল

চট্টগ্রাম নগরের চকবাজার ও বাকলিয়া থানার ওসি পদে নতুন দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চকবাজার থানার নতুন ওসি মো. ফেরদৌস জাহান ও বাকলিয়া থানার ওসি রাশেদুল হক। প্রথমজন কর্ণফুলীর ওসি তদন্ত ও দ্বিতীয়জন ডিবি পুলিশের পরিদর্শক ছিলেন।

আজ শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ সংক্রান্ত আদেশ দিয়েছেন।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল নগর গোয়েন্দা পুলিশ থেকে বদলি করে চকবাজার থানায় পদায়ন করা হয় মুহাম্মদ আলমগীরকে। একইদিন চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বদলি করা হয় পার্শ্ববর্তী বাকলিয়া থানায়।

এরপর গত ৭ জুলাই অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।

এরপর গত ২ আগস্ট আগের আদেশ বাতিল করে চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীরকে পুলিশের ঢাকা রেঞ্জে বদলি করে পুলিশ সদরদপ্তর। বদলিকৃত কর্মস্থল ঢাকা রেঞ্জে যোগদান করতে আগামী ১১ আগস্টের মধ্যে ওসি আলমগীরকে সিএমপি থেকে ছাড়পত্র নিতে বলা হয়েছে। তা না হলে পরদিন তিনি ‘স্ট্যান্ড রিলিজের’ আওতায় পড়বেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...