শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কক্সবাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে কালু (৩০) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ জুন) সকালে সদর উপজেলার খুরুশকুল আশ্রয় প্রকল্পের বশিরপাড়ার বিল থেকে চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কালু কক্সবাজার শহরের ইসলামপুরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অটোরিকশা (টমটম) নিয়ে বাসা থেকে বের হন কালু। কিন্তু রাত ১০টায়ও তিনি বাড়িতে ফিরেননি। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ ছিল। তখন থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে শুক্রবার সকাল ১০টার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট মরদেহটি উদ্ধার করে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...