শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে ভোটারদের উপচেপড়া ভিড়

চট্টগ্রাম নিউজ ডটকম

সব শঙ্কা ছাপিয়ে রাজশাহী সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। ঘড়ির কাটা আটটায় পৌঁছানোর আগেই নগরীর ভোট কেন্দ্রগুলোতে ভোটাদের ভিড় শুরু হয়। সকাল সাড়ে সাতটা থেকেই কেন্দ্রগুলোর সামনে পড়ে দীর্ঘ লাইন।

তবে সকাল সকাল নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে কেন্দ্রগুলোর সামনে। ভোটাররা শৃঙ্খলা মেনে এক এক করে বুথে প্রবেশ করে ভোটাধিকার প্রয়োগ করে বের হচ্ছেন। রাজশাহীর মেঘলা আবহাওয়া ভোট বাড়ার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন সকাল সোয়া ৯টায় জানান, রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো সমস্যার খবর তিনি পাননি। ভোটার উপস্থিতি বেশ ভাল।

তিনি আরও জানান, সকাল সকাল কেন্দ্রগুলোতে যেভাবে ভোটারদের ভিড় দেখছেন তাতে রাজশাহীতে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়ার আশা রয়েছে। সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তবে সময় শেষ হওয়ার আগেই যদি কোনো ভোটার কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন সেক্ষেত্রে তার ভোট নিয়ে নেওয়া হবে। রাজশাহী সিটিতে ১৫৫টি কেন্দ্রে ভোট হচ্ছে।

অন্যদিকে ভোট শুরুর পর সকাল সাড়ে ৮টায় নগরীর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপচেপড়া ভিড়। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।

এই কেন্দ্রের ভোটার মনি মিঞা বলেন, সকাল ৮টার আগেই অনেক ভোটার কেন্দ্রে এসেছে। ভাল ভোট হচ্ছে। কেন্দ্রের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আছে। ভোটের দিন রাজশাহীতে উৎসবের আমেজ তৈরি করেছে পাড়া মহল্লা ও কেন্দ্রগুলোর আশেপাশে।

নগরীর মাদারবখস কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে নুর জাহান বেগম জানান, আগে তো কাগজের ওপর সিল দিয়েছি। এবারই প্রথম ইভিএমে ভোট দিলাম। বেশ ভাল লাগছে।

আসমা খাতুনের অভিজ্ঞতাও তেমনি। জানালেন ভোটের মতো ভোট হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই।

নারী ভোটারদের ভিড় বেশির কারণ হিসেবে নুর বানু নামের এক ভোটার বলেন, আমাদের রান্নাবান্না ও ঘরের কাজ আছে। সকাল সকাল ভোটটা দিয়ে দায়িত্ব শেষ করলাম।

এদিকে নগরীর প্রধান প্রধান সড়ক ছাড়াও কেন্দ্রগুলোর সংযোগ সড়কের ওপর চেকপোস্টসহ কঠোর নজরদারি রয়েছে সকাল থেকেই। আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের টহলদারি রয়েছে। কেন্দ্রগুলোর আশেপাশে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...