মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনে আসুন, শক্তি যাচাই করুন: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনে বিএনপি অংশ না নিলে মানুষ ভোট দিতে আসবেন না, এমন ভাবনাকে দিবাস্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খুলনা ও বরিশাল সিটিতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ার কথা উল্লেখ করে সোমবার এক সমাবেশে তিনি বলেন, বিএনপি নেতারা বলে, ভোটের প্রতি নাকি ভোটারদের আগ্রহ নেই।

বিএনপি আসবে না বলে ভোটাররা আসবে না, এমন দিবাস্বপ্ন দেখে লাভ নেই। লাফালাফি বন্ধ হয়ে যাবে।’

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যত ষড়যন্ত্র, চক্রান্ত বাধা আসুক, সন্ত্রাস করুক, শেখ হাসিনা আবারো বিজয়ের বন্দরে পৌঁছে যাবেন।

আরও পড়ুন : জামায়াতকে মাঠে নামিয়ে সন্ত্রাসের প্রস্তুতি বিএনপির: কাদের

নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আসুন, শক্তি যাচাই করুন। জনগণ কাকে ভোট দেয়।’

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিএনপি জোট পেয়েছিল ৩০টা সিট। তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে বিএনপি জিতে যাবে এমন নয়। আর ২০০১ এর মতো তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০০১ সালের তত্ত্বাবধায়ক মরে গেছে, আর হবে না। আমরা কবরে পাঠাইনি, আদালত পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি। বিশ্বব্যাংক, আইএমএফ বাজেট সহযোগিতা দিয়েছে। বিদ্যুৎ নিয়ে বিএনপি তুলকালাম করেছে। তারা দিয়েছে খাম্বা, আর আওয়ামী লীগ দিয়েছে বিদ্যুৎ।

কিছুদিন পর লোডশেডিং থাকবে না-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। আরও কমবে। এই দুর্ভোগ থাকবে না।

‘শেখ হাসিনা রাত জেগে বিদ্যুতের সংকট সমাধান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করেন। কাজেই সেই নেতাকে হটানো অত সহজ না।’

ওবায়দুল কাদের আরও বলেন, লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগ মোকাবিলা করবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, বাংলাদেশের জঙ্গিবাদী শক্তি, অর্থ পাচারকারী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম, শেখ হাসিনার সংগ্রাম চলছে, চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...