বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আজ ঐতিহাসিক ছয় দফা দিবস

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্তির কৌশলপত্র হিসেবে ১৯৬৬ সালের এই দিনে ছয় দফা প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ইতিহাসবিদ ও রাজনীতিবিদদের মতে, বঙ্গবন্ধুর প্রস্তাবিত ছয় দফাই, বাঙালি জাতির মুক্তির সনদ।

পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সামরিকসহ সর্বক্ষেত্রে বৈষম্যে পূর্ব অংশের মানুষের মধ্যে ক্ষোভ দানা বেধেছিলো দীর্ঘদিন ধরেই। এরই ধারাবাহিতকায় ১৯৬৬ সালের ৭ জুন, ঐতিহাসিক ছয় দফার পক্ষে দেশব্যাপি শুরু হয় তীব্র গণ-আন্দোলন।

আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর-এর গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ শহীদ হন এগারো জন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাংলার মানুষ।

ফেডারেল রাষ্ট্র গঠন ও পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবি নিয়ে ৬৬ সালে লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে ছয় দফা প্রস্তাব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন্দ্রের ক্ষমতা নির্ধারণ, আলাদা মুদ্রানীতির ধারণা, রাজস্ব আদায়, বৈদেশিক বাণিজ্য এবং আঞ্চলিক সেনাবাহিনীর দাবি তোলেন। ঐতিহাসিক ৬-দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই পর্যায়ক্রমে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভীত রচনা করে। বঙ্গবন্ধুর দূরদৃষ্টি ও রাজনৈতিক বিচক্ষণতায় ৬ দফা পরিণত হয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব প্রতিষ্ঠার মূলমন্ত্রে।

ছয় দফার মূলমন্ত্র কেন্দ্র করেই পরবর্তীতে কৃষক ও শ্রমজীবী মানুষের সম্পৃক্ততায় এগারো দফা ও উনসত্তরের গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে বাঙালি খুঁজে পায় স্বাধীনতার দিশা। এরই ধারাবাহিকতায় ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...