বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয়: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সারাবিশ্বে স্যাংশন, যুদ্ধ, পাল্টা যুদ্ধ, নতুন নতুন সংঘাতে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। বড় বড় দেশগুলো যুদ্ধ করে একে অন্যকে নিষেধাজ্ঞা দেওয়ায় জিনিসপত্রের দাম বাড়ছে।

এই কষ্টের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই পরিস্থিতির জন্য কষ্ট করতে হচ্ছে বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষদের। বিশ্ব পরিস্থিতি আমাদের সংকটের মুখে ফেলে দিয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

আরও পড়ুন: বাজেট নিয়ে সমালোচনা লুটপাটকারীদের মুখে শোভা পায় না: কাদের

জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বরণসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। বাকি সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করেন। সারাদিন দেশের অর্থনীতির কথা ভাবেন। সাধারণ মানুষের কথা ভাবেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার চেয়ে আপনজন গরিব মানুষের আর একটাও নেই। গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয়, সৎ, পরিশ্রমী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখে কোনো কিছু বাধে না। মুখে যা আসে তাই বলেন। মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে।

শেখ হাসিনা বিদেশে আনন্দ করার জন্য যান না। সম্প্রতি শেখ হাসিনা ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশগ্রহণের উৎসবে নালিশ করতে যাননি। তিনি গেছেন বাংলাদেশের জন্য সহযোগিতা চাইতে।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা এবং পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

দীর্ঘ ৬ বছর পর নওগাঁয় আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...