শনিবার, ১৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকারের মাথাব্যথা নেই: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে তার সরকারের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে আমাদের ভিসা দেবে না, আর কে নিষেধাজ্ঞা দেবে- সেটা নিয়ে মাথাব্যথা করে কোনো লাভ নেই।

২০ ঘণ্টা প্লেনে ভ্রমণ করে আর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে গড়ে তুলব। কারও মুখাপেক্ষী হয়ে নয়।’

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে বলেই সরকার বাজেট দিয়েছে। যারা এর সমালোচনা করছেন, তারা এটা প্রতি বছরই করেন এবং করতেই থাকবেন। আওয়ামী লীগ সরকার তার কাজ করেই যাবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না।

আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি।

কারণ, আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা নেয় ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি।’

এর আগে বিকেলে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত...

প্রথম বাজেট সামনে রেখে সংসদে ব্যস্ত ও প্রাণবন্ত প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেটকে সামনে রেখে এক ধরনের ফুরফুরে মেজাজে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়...