বুধবার, ১২ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরে চট্টগ্রাম থেকে ট্রেনে করে যাওয়া যাবে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী দোহাজারী- কক্সবাজার রুটের ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি সাম্প্রতিক সময়ে কক্সবাজার রেল লাইনের অগ্রগতি পরিদর্শন করেছেন।

বর্তমানে এই রেলপথে কাজে অগ্রগতি ৮০ শতাংশের বেশি বলে জানান চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, আগস্টের মধ্যে আমাদের অবশিষ্ট কাজ শেষ হবে। সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন হবে। এই টার্গেট নিয়ে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।

আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে ঢাকা- চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন সেবা। এটা ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর।

প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম থেকে ২ টি ট্রেন। একটি ১ সেমি ননস্টপ, ১ টি লোকাল। তার কিছু দিন পর চালু হবে ঢাকা থেকে ২ টা। ১ টি ননস্টপ, ১ টি সেমি ননস্টপ। ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কক্সবাজার ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

এই রুটে ট্রেনের ভাড়া হবে ঢাকা হতে নন এসি ৭০০ – ৮৫০ টাকা। এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা, এসি ভাড়া ২৫০ – ৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০-১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয় নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...