বুধবার, ১২ আগস্ট ২০২৬

নৌ-পুলিশের অভিযান ১২০০ লিটার ভোজ্য তেল জব্দ, আটক ৪

মোঃ মহিউদ্দিন

সদরঘাট নৌ পুলিশ অভিযানে এসআলম কোম্পানী কর্তৃক আমদানীকৃত ১২০০ লিটার অপরিশোধিত ভোজ্য তেল জব্দ ও ৪ জনকে আটক করেছেন।

২৮ মে রাত সাড়ে ৪টার সময় সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও চোরাকারবারি কাজে জড়িত অভিযুক্তদের আটক করা হয়।

সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ভোর রাতে রাতে এস আলম কোম্পানী কর্তৃক আমদানীকৃত ১২০০ লিটার অপরিশোধিত ভোজ্য তেল এবং এমটি-বুলবুল নামক ০১ টি ওয়েল ট্যাংকার এমডি ওশান ভিউ নামক ০১ টি মালবাহী লাইটার জাহাজসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ঢুকরা এলাকার মোস্তফা মোন্নার ছেলে মো. রায়হান (২৩)। খুলনা জেলার দিঘিলিয়া থানার গাজীরহাট এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে বুলবুল আহম্মদ (২৫), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অম্বর নগর এলাকার মো. নবাব আলীর মো. আব্দুল হক (৪২) ও ফেনী ছাগলনাইয়া নিজকুঞ্জরা এলাকার মৃত মো. তোফাজ্জল হোসেন এর ছেলে ওহিদুর নবী (৪২)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আলম ভেজিটেবল অয়েল লিঃ এর জন্য আমদানীকৃত অপরিশোধিত ভোজ্য তেল বহনকারী এটি এমটি-বুলবুল হতে লাইটার জাহাজ এমভি ওশান ভিউ জাহাজে অগোচরে অসাধু উপায়ে আমদানিকৃত প্রায় ১২০০ লিটার ভোজ্য তেল সরিয়ে নিয়ে যাচ্ছে। কর্ণফুলী থানাধীন ডায়মন্ড সিমেন্ট ঘাট বরাবর কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে এমভি ওশান ভিউ জাহাজটি আটক করি এবং উক্ত জাহাজের সামনের অংশের পানির টাংকি হতে অনুমান প্রায় এক হাজার দুইশত লিটার অপরিশোধিত ভোজ্য তেল, খোলা অবস্থায় পাওয়া যায়। যা জব্দ করা হয়।

ওসি একরাম আরও জানান, ‘একই সময় ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত ০২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কথা মতো কর্ণফুলী নদীর আশেপাশ এলাকা হতে এস আলমের ভোজ্য তেল বাহী ট্যাংকার এমটি বুলবুল কে আটকপূর্বক জব্দ করি এবং উক্ত ট্যাংকার হতে ০২ জনকে আটক করি এবং কৌশলে পাঁচ জন পালিয়ে যায়। এসআলম কর্তৃপক্ষ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...