বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

পুলিশ সদস্যদের জনগণের বন্ধু হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

রোববার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসব কথা বলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি জানান, রাষ্ট্রপতি আইজিপির মাধ্যমে পুলিশ সদস্যদের কাজ যাতে আরও জনবান্ধব হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে তৎপর হতে আহ্বান রাষ্ট্রপতির

মো. সাহাবুদ্দিন বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিকাশের কারণে সাইবার ক্রাইম বাড়ছে। সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তিজ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।’

রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন। সাক্ষাৎকালে পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...