বুধবার, ১২ আগস্ট ২০২৬

পটিয়ায় ব্রিজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় একটি সেতুর রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ভেল্লাপাড়া ব্রিজের রেলিং থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ফেরদৌস আলম (৩১)। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীপাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টার সময় পথচারীরা ব্রীজের পাশে গাছের সাথে ঝুলানো লাশ দেখে ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পটিয়া থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি এটা আত্মহত্যা। তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে সে স্বামী পরিত্যক্ত এক নারীকে বিয়ের পর থেকে পরিবারের সাথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন।

উদ্ধারকৃত লাশের পিতা জানান, তার ছেলে ফিশিং ট্রলারে কাজ করতো। বিয়ের পর থেকে পারিবারিক মনোমালিন্যের কারণে তার সাথে যোগাযোগ কম ছিলো পরিবারের সাথে। সে ভাড়া বাসা নিয়ে আলাদা ভাবে বসবাস করে আসছিলো।

পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, সকালে খবর পেয়ে ভেল্লাপাড়া থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলে বিষয়টা উদঘাটনের চেষ্টা করছি।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, সজনে গাছের সাথে নাইলনের রশি দ্বারা ব্রীজের রেলিং মুখোমুখি গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায় লাশটি। লাশের পায়ে এবং প্যান্টের পেছনে কাদা লেগে ছিলো। পকেটে একটি মোবাইল ও পাসপোর্টের কপিও সাথে ছিলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...