বুধবার, ১২ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে অন্তঃসত্বা গৃহবধূকে হত্যা করে আগুনে পোড়ালো দুর্বৃত্তরা

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর অগ্নিদ্বগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়ায় অবস্থিত গৃহবধূর শ্বশুড় বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর লাশ দ্বগ্ধ হলেও তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফলে এটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম রোখসানা আক্তার (২৩)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়ার গোলাম কিবরিয়ার স্ত্রী।

আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়ার গৃহবধূ রোখসানা আক্তারের অগ্নিদ্বগ্ধ লাশ নিজ ঘরে পড়ে আছে এমন খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ পোষ্টমর্টেমের জন্য প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, নিহত রোখসানা উপজেলার মাদামবিবিরহাট নেভী রোডের বাসিন্দা নুর আলমের কন্যা। গত প্রায় এক বছর আগে বাঁশবাড়িয়ার গোলাম কিবরিয়ার সাথে তার বিয়ে হয়। বর্তমানে তিনি ৬-৭ মাসের অন্তঃসত্বা।

এলাকাবাসীরা জানান, একই বাড়িতে গোলাম কিবরিয়ার পরিবারের সাথে তার ভাইয়ের পরিবারও বসবাস করছেন। জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটল তা কেউ বুঝতে পারছেন না। এদিকে ঘটনার খবর পেয়ে অসংখ্য কৌতহূলী এলাকাবাসী সেখানে ভিড় করেন।

তাদের একজন স্থানীয় বাসিন্দা তাঁতীলীগ নেতা এম.এইচ হেলাল জানান, ঘটনাস্থলে গিয়ে দেখলাম অগ্নিদ্বগ্ধ লাশটি বিছানার উপর পড়ে আছে। তবে লাশের অবস্থা দেখে এ মৃত্যু রহস্যজনক বলে মনে হয়েছে।

তিনি আরো বলেন, যদি গায়ে আগুন লাগত তাহলেও মহিলাটি কিছুটা ছোটাছুটি করত কিংবা আত্মচিৎকার করত। কিন্তু কেউই তার কোন চিৎকার শোনেনি। এছাড়া ঘরে ছোটাছুটির মতো কোন চিহ্নও দেখা যায়নি।

বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর বলেন, আমি ঘটনার খবর শুনে বিকালে ঐ বাড়িতে যাই। তখন পুলিশ লাশটি খতিয়ে দেখছে। কি করে ঐ গৃহবধূ মারা গেছে তা পুলিশ খতিয়ে দেখবে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, এটি পরিকল্পিত হত্যা। কারণ, ঐ গৃহবধূর মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত আছে।

ধারণা করছি হত্যা শেষে আতœহত্যা বলে চালিয়ে দেবার জন্য তার গায়ে লেপ-কাঁথাতে কেরোসিন বা অন্য কোন দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়।

কিন্তু ঘরের পরিবেশ এবং অন্যান্য অবস্থা দেখে এটি যে আত্মহত্যা নয় তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। ফলে আমরা লাশ পোষ্টমর্টেমের জন্য প্রেরণ করেছি। এ বিষয়ে মামলা দায়ের হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...