শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মদীনার পথে চট্টগ্রামের ৪১৯ হাজীকে শুভেচ্ছা জানালেন মেয়র রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

ফুলের শুভেচ্ছা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ৪১৯ জন হজযাত্রী প্রথম হজ্ব ফ্লাইটে মদীনার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

মঙ্গলবার (২৩ মে) ভোর ৩ টা ২৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে হজ্বযাত্রীদের সুবিদার্থে সরকারের গৃহিত কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র। এরপর হজ্বযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বিমানে তুলে দেন মেয়র রেজাউল।

চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান তিনি।

গতবছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়।

এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুনের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যববস্থাপাক (বিপণন) মো. সালাহউদ্দিন, মহাব্যবস্থাপাক (জনসংযোগ) তাহেরা খন্দকার, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রামের সভাপতি মো. আবু জাফর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...