বুধবার, ১২ আগস্ট ২০২৬

আনোয়ারায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারা উপজেলায় তুলে নিয়ে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে  । শনিবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব বিল এলাকায় এক পরিত্যক্ত ঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান।

গ্রেফতারকৃতরা হলো, প্রেমিক চুন্নাপাড়া আপাজ উল্লাহ মাঝির বাড়ীর মো: শাহানুর ছেলে রাসেল (২৫), ফকির পাড়া এলাকার মোঃ নুরুল আলমের ছেলে আরিফ (২৬) , চুল্লা জামাইর বাড়ি আব্দুল হামিদের ছেলে মোঃ শাকিল উদ্দিন টিটু (২০)। তারা সকলেই রায়পুর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, রবিবার (২১ মে) ভোরে ভোক্তভোগী গার্মেন্টস কর্মীর মা রবিজা বেগম (৫০) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তার মেয়ে বিউটি (ছদ্মনাম) কর্ণফুলী ইপিজেড সু-ফ্যাক্টরীতে চাকুরী করে। যাতায়াত এর সুবাধে স্থানীয় সিএনজি চালক রাসেলের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ মে সন্ধ্যায় সু-ফ্যাক্টরী ছুটির পর আরিফ ও রাসেল কৌশলে বিউটিকে সিএনজি করে রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী হাটে নিয়ে আসে । এর পর শাকিল উদ্দিন টিটু ও আব্দুল আজিজসহ সেখান থেকে রাত ১০টায় সিএনজি করে বিউটিকে রায়পুরের পূর্বের বিল পরিত্যাক্ত মুড়ির ঘরে নিয়ে গিয়ে হাত ও মুখে কাপড় বেঁধে পালাক্রমে রাত ২টা পর্যন্ত চারজনে মিলে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের কাপড় সরে গেলে সে চিৎকার করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারকে খবর‌ দেই।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কথিত প্রেমিকসহ তিন জনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...