কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) উপপরিদর্শক রেজাউল করিমকে (৪৭) স্ত্রীসহ আটক করা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।
আটক রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। তিনি টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী এপিবিএন ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী মলি পাশা (৪৪) টেকনাফেবেড়াতে এসেছিলেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।
টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তুন্তু মণি চাকমা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
