রবিবার, ৩ মে ২০২৬

জলাবদ্ধতা নিরসণে নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানিয়েছেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

৩ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে সড়ক আর নালা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ মে) উদ্বোধন করা এ প্রকল্পের আওতায় গোয়াল পাড়া বানিয়ার টপ থেকে সিআরবি সাত রাস্তার মোড় পর্যন্ত রাস্তা মেরামত ও নতুন নালা নির্মাণ, গোয়াল পাড়া সোহেল এর দোকান থেকে ওয়ার্ড অফিসের উত্তর কর্ণার পর্যন্ত নালায় স্ল্যাব নির্মাণ, নন্দনকানন হরিশ দত্ত লেইন রাস্তা ও নালার উপর স্ল্যাব নির্মাণ, নন্দনকানন ২নং লেইনের উন্নয়ন ও ১নং লেইনে নালার স্ল্যাবসহ রাস্তার উন্নয়ন, গোয়াল পাড়া লেইন বাই লেইনের ও লোকনাথ মন্দির হতে পশ্চিম গোয়াল পাড়া পানির পাম্প পর্যন্ত রাস্তা ও নালার উন্নয়ন এবং গোলাপ সিং লেইনের উন্নয়ন করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে ৭০০ কোটি টাকার খাস জমি উদ্ধার

এসময় জলাবদ্ধতা নিরসণে নাগরিকদের সচেতন আচরণের আহবান জানিয়ে মেয়র বলেন, এনায়েতবাজারের মতো উঁচু এলাকায় জলাবদ্ধতা হওয়ার কথানা। কিন্তু অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ, এলাকার প্রাকৃতিক জলাধারগুলো ভরাট, পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা থাকা সত্ত্বেও অভ্যাসগত কারণে নালায় পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে এ এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। নীচু এলাকায় প্রকল্প করে জলাবদ্ধতা কমানো সম্ভব কিন্তু উঁচু এলাকাগুলোতে মানুষের সচেতন আচরণও প্রয়োজন।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলু নাগ, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীমসহ প্রকল্পের উপকারভোগী জনসাধারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...