চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন দুই লাখ ৫৬ শিক্ষার্থী।
অভিভাবক ও শিক্ষার্থী এসময়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা পড়েন থাকা ও যাতায়াত ব্যবস্থা নিয়ে। সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
আজ (১৬ মে) মঙ্গলবার নগরীর হালিশহর বিডিআর মাঠে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু “ফ্রী বাস সার্ভিস” এর উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুন: উপকূলীয় ১ হাজার জনসাধারণকে দেবু’র রান্না করা খিচুড়ি বিতরণ
এসময় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। সামাজিক কাজে সবসময়ই আমাদের সহযোগিতা অব্যহত থাকে।
এ ধরণের ইউনিক আইডিয়াগুলো বাস্তবায়নে অতীতেও আমরা দূর্বার তারুণ্য এর পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রামে আমরাই বোধহয় প্রথম যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করেছি।
দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা নিজেরাও একটা সময় এরকম পরীক্ষার্থী ছিলাম। তাই আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি এসময় সংশ্লিষ্ট মানুষগুলো কতটা চিন্তায় থাকে। আমরা মেয়েদের অভিভাবকসহ বিভিন্ন হোটেলে ও ছেলেদের হলে থাকার ব্যবস্থা করেছি।
এলাকাভিত্তিক যারা স্থানীয় তাদের জন্য বিনামূল্যে আমরা “ফ্রী বাস সার্ভিস” এর ব্যবস্থা করেছি। আমাদের বিনামূল্যে এই বাস সার্ভিস পাবেন হাজারের অধিক শিক্ষার্থী। এছাড়াও এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক অভিভাবক ও পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা আমরা করেছি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করার দায়িত্বে আছেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল ও বিনামূল্যে যাতায়াতের জন্য দায়িত্ব দেয়া হয়েছে সংগঠনের সাবেক অর্থ সম্পাদক রবিউল হাসান কে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: জিহাদুল ইসলাম, আদনান সাকিব, শাফায়াত মোর্শেদ, হযরত আলী মোবারক, মারুপ আল হাসান, কামরুল ইসলামসহ অনেকে।
