রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম হবে স্মার্ট সিটি: মেয়র রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৬ মে) চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মেয়র বলেন, চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে আগে চসিকের নাগরিকসেবা সমূহকে অটোমেশন করার কাজ চলছে।

ভবিষ্যৎে গৃহকর প্রদানসহ সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে গ্রহণ করতে পারবেন নাগরিকরা। এজন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি ও প্রশিক্ষণে জোর দিচ্ছি।

আরও পড়ুন: চসিকের শিক্ষাখাতের সংস্কারে চাই মেধাভিত্তিক নিয়োগ: মেয়র

সভায় সফটওয়্যারের মাধ্যমে স্মার্ট নগর সেবা সংক্রান্ত একটি পরিকল্পনা উপস্থাপন করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মোঃ আবদুস সালাম, মোহাম্মদ কাজী নুরুল আমিন, মো. ইলিয়াস, রুমকি সেনগুপ্তসহ চসিকের বিভিন্ন বিভাগীয় প্রধানবৃন্দ।

এর আগে চট্টগ্রামের অযান্ত্রিক যানবাহনের কিউআর কোড সম্বলিত ডিজিটাল লাইসেন্স প্লেট প্রদান ও ব্যাংকের মাধ্যমে অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ফি গ্রহণের বিষয়ে চসিকের সাথে ওয়ান ব্যাংক ও কেমিস্ট সিজিডি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা স্মারক স্মাক্ষরিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...