ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট দুজন মারা গেছেন। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।
