বুধবার, ১২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীতে পাহাড় কাটার অভিযোগে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার ( ১০ মে) বিকাল ৫ টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন:চাক্তাই ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা

স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাহাড় কাটার স্থানটি ইউএনও সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, ইটভাটা কোম্পানি এমবিসি’র নিকটবর্তী একটি পাহাড় কেটে মাটি স্তুপ করে রাখা হয়েছে। পাহাড় কাটার ঘটনা আড়াল করতে কাটা অংশে কালো রঙ মেরে দেওয়া হয় এবং গাছের চারা রোপন করা হয় কিন্তু পরিদর্শনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

আরও পড়ুন:হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা

অভিযুক্ত মোঃ হেলাল উদ্দিন ঐ এলাকার হাজী শহর মিয়ার ছেলে।

সরেজমিন প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হাজার মডেল থানা পুলিশ ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান , পরিবেশ রক্ষায়, বিশেষ করে পাহাড় রক্ষায় জেলা প্রশাসক মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...