মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বিএনপির দাবির পক্ষে বিদেশিদের প্রস্তাব নেই: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ বিএনপির পক্ষ থেকে যেসব দাবি তোলা হচ্ছে সেইসব দাবির পক্ষে বিদেশিদের কোনও প্রস্তাব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সড়ক ও সেতু বিভাগের এক কর্মশালা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে হবে।

‘বিএনপি যেসব দাবিনামা নিয়ে মাঠে নেমেছে, সরকারের পদত্যাগ, পার্লামেন্টের বিলুপ্তি এবং তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটা বিষয়ে কোনোটির ব্যাপারে বিদেশি কোনও বন্ধুরা সরকারের কাছে কেউ প্রস্তাবও করেনি, কোনও চাপও সৃষ্টি করেনি।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, এসব বিএনপিই বলছে। এটা বিদেশিদের বিষয় নয়। তারা এ নিয়ে কখনোই বলেনি। তবে বিদেশিরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।

বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডাকা হয়নি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়।

বিএনপিকে কাদের প্রশ্ন করেন, আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে?

আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না মন্তব্য করে তিনি বলেন, বিএনপি কেন আওয়ামী লীগকে বিশ্বাস করছে না? আওয়ামী লীগ কী প্রতিশ্রুতি তাদের দিয়েছিল?

ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক অধিকার তাদের (বিএনপি) নিজেদের প্রয়োগ করা উচিত, ইলেকশনে আসাটা তাদের নিজেদের বিষয়। আওয়ামী লীগ তাদের অনুগ্রহ করবে কেন? আওয়ামী লীগ কেন তাদের ডেকে আনবে? এর মানে বুঝি না, তারা কী বলতে চায়?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...