মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের। তারা এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি করছে।

শনিবার (৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভায় এসব কথা বলেন তিনি।

যৌথসভায় বৈশ্বিক এই সংকটের মধ্যে দেশের বাজেট সহযোগিতার জন্য বিদেশ থেকে বিশাল অর্থসহায়তা আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কটাক্ষ করায় বিএনপির সমালোচনা করেন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে। ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলের, মির্জা ফখরুল অবৈধ দলের অবৈধ মহাসচিব। সিটি নির্বাচনে দলীয় পরিচয় গোপন করে প্রার্থী হয়েছে বিএনপির নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেওয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে মন্ত্রী, এমপিসহ সংশ্লিষ্টদেরও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...